লকডাউনে আন্তর্জাতিক মাতৃ দিবস পালনের কিছু টিপস
দি নিউজ লায়ন; মা শব্দটা ছোট হলেও এর পরিধি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়! তাই মে মাসের দ্বিতীয় রবিবার আন্তর্জাতিক মাতৃ দিবস হিসেবে ধার্য করা হয় বিশ্বের সমস্ত মা’দের কুর্নিশ জানাতে। তাই এই দিন মা’র জন্য বিশেষ কিছু তো প্ল্যান করাই যায়! তবে এবছর লকডাউনে সব বন্ধ হওয়ায় সেই প্ল্যান গৃহবন্দি থেকেই করতে হবে। ভাবছেন তো যে ঘরে থেকে কী করে আন্তর্জাতিক মাতৃ দিবস উদযাপন করবেন? রইল তার কিছু টিপস এই দিন একটা কাগজ নিয়ে শৈশবের কোনও মজাদার স্মৃতি লিখে ফেলুন।
শেষে মা’কে এই সবকিছুর জন্য ধন্যবাদ জানাতে কিন্তু ভুলবেন না। সকাল সকাল উঠে পড়ুন। ফ্রিজে কি আছে দেখে নিয়ে তার মধ্যেই মায়ের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিন। দুপুরের মেনুতেও মায়ের পছন্দের কথা মাথায় রেখে রান্না করে ফেলুন। রান্না না জানলে ইউটিউব, গুগলের স্মরণাপন্ন হতে পারেন। মায়েরা সাধারণত বাড়ির কাজ করতে করতে নিজের যত্নও নেওয়ার সময় পান না! তাই এই দিন আপনিই মায়ের বিউটিশিয়ান হয়ে যান। ঘরোয়া উপায়ে প্যাডিকিওর-ম্যানিকিওরের অনেক পদ্ধতি রয়েছে। জেনে নিয়ে মাকে সঙ্গে করে বসে পড়ুন।
দুপুরে লাঞ্চ সেরে মায়ের প্রিয় কোনও ছবি নেট ঘেঁটে বের করে ফেলুন। এরপর বালিশ নিয়ে আরাম করে দুজনে মিলে সিনেমা দেখুন। বিকেলের চায়ের দায়িত্বটাও না হয় আপনিই নিলেন। মায়ের সঙ্গে ফুলগাছে জলও দিতে পারেন। ভাই কিংবা বোন বাইরে থাকলে, তার থেকে মায়ের জন্য একটা ভিডিও চেয়ে পাঠান। এরপর শৈশবের কিছু ছবির সঙ্গে ভিডিও কোলাজ করে মাকে দেখান। মায়ের পছন্দের গান শুনুন। হাজার মতের অমিল থাকলেও পছন্দের অমিল থাকলেও একটা দিন না হয় মায়ের ভাললাগা না-লাগা নিয়েই কাটালেন।

Post a Comment